ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৯ বছর পর বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
১৯ বছর পর বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে

সবশেষ ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল জিম্বাবুয়ে। তার ঠিক ১৯ বছর পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের হারাল আফ্রিকার দলটি। আজ শুক্রবার দুপুরে কলম্বোতে ‘বি’ গ্রুপের ম্যাচে ২৩ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে জিম্বাবুয়ে।

টস হেরে জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৬৯ রান তোলে। জবাবে ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় তারা। 

আরো পড়ুন:

রান তাড়া করতে নেমে ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অজিরা। জশ ইংলিস ৮, ক্যামেরন গ্রিন ০, টিম ডেভিড ০ ও ট্র্যাভিড হেড ফিরেন ১৭ রান করে।

সেখান থেকে দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেন’শ। পঞ্চম উইকেটে তারা দুজন ৭৭ রানের জুটি গড়ে আশা জাগান। কিন্তু ১০৬ রানের মাথায় ম্যাক্সওয়েল ফিরলে ভাঙে এই জুটি। ১টি চার ও ১ ছক্কায় ৩২ বলে ৩১ রান করেন তিনি। 

এরপর মার্কাস স্টয়েনিস ৬, বেন ডোয়ারশুইস ৬ আউট হলে আবারও চাপে পড়ে সাবেক চ্যাম্পিয়নরা। তবুও আশা জাগাচ্ছিলেন ম্যাট রেন’শ। ১৩৯ রানের মাথায় রেন’শ আউট হলে আশার আলো নিভে যায় অজিদের। তিনি ৪৪ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৬৫ রান করেন।

এরপর ১৪১ রানে অ্যাডাম জাম্পা (২) ও ১৪৬ রানে ম্যাথিউ কুহনেম্যান (০) আউট হলে অস্ট্রেলিয়ার ইনিংসের যবনিকাপাত ঘটে।

বল হাতে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে ১৭ রানে ৪টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। ব্রাড ইভান্স ৩.৩ ওভারে ২৩ রানে নেন ৩টি উইকেট।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়