ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আয়ারল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার অনায়াস জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
আয়ারল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার অনায়াস জয়

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অনায়াস জয় পেয়েছে অস্ট্রেলিয়া। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) তারা ৬৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। যা আইরিশদের দ্বিতীয় হার।

এদিন অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ১৬.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।

আরো পড়ুন:

বাট হাতে আয়ারল্যান্ডের জর্জ ডকরেল সর্বোচ্চ ৪১ রান করেন। তার ইনিংসে ৩টি চারের পাশাপাশি ২টি ছক্কার মার ছিল। লরকান টাকার দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ১ চার ও ১ ছক্কায়। এছাড়া রস অ্যাডায়ার ও মার্ক অ্যাডায়ার ১২টি করে রান করেন।

বল হাতে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৩ রানে ৪টি উইকেট নেন। নাথান এলিস ৩.৫ ওভারে ১ মেডেনসহ ১২ রানে ৪টি উইকেট শিকার করে ম্যাচসেরা হন।

তার আগে ব্যাট করতে নেমে সপ্তম রানের মাথায়ই ট্র্যাভিস হেডের উইকেট হারায় অজিরা। ১ চারে ৬ রাবের বেশি করতে পারেননি তিনি। সেখান থেকে জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন ৪৯ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। ৫৬ রানের মাথায় গ্রিন ফেরেন ১ চার ও ২ ছক্কায় ২১ রান করে।  ৬৯ রানের ফেরেন ইংলিসও। তিনি ৬টি চার ও ১ ছক্কায় ৩৭ রান করেন।

৮৮ রানের মাথায় গ্লেন ম্যাক্সওয়েল আউট হন ৯ রান করে। সেখান থেকে ম্যাট রেনশ’ ও মার্কাস স্টয়েনিস ৬১ রানের জুটি গড়েন পঞ্চম উইকেটে। দলীয় ১৪৯ রানের মাথায় রেনশ আউট হন ২ চারে ৩৭ রান করে। আর ১৫৯ রানের মাথায় ফেরেন স্টয়েনিসও। তিনি ২টি চার ও ১ ছক্কায় করেন ৪৫ রান। শেষদিকে কুপার কনোলি ও জাভিয়ের বার্টলেটের অপরাজিত দুটি ১১ রানের ইনিংসে ভর করে ১৮২ পর্যন্ত যায় অস্ট্রেলিয়া। 

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়