ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাবিপ্রবি শিক্ষার্থী ঐক্য পরিষদের নেতৃত্বে আখিরুজ্জামান-রিজভী

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬  
হাবিপ্রবি শিক্ষার্থী ঐক্য পরিষদের নেতৃত্বে আখিরুজ্জামান-রিজভী

সভাপতি মো. আখিরুজ্জামান ও সাধারণ সম্পাদক আর এ রিজভী

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দিনাজপুর-৬ শিক্ষার্থী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন হয়েছে।

এতে সভাপতি মনোনীত হয়েছেন কৃষি অনুষদ ২১ ব্যাচের শিক্ষার্থী মো. আখিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী আর এ রিজভী।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মবিনুল ইসলাম ও রোগবিদ্যা ও পরজীবীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো. গাউসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মো. তৌফিক হাসান রাকিব, দপ্তর সম্পাদক পদে মো. রাসেল এবং প্রচার সম্পাদক পদে মো. আবু সাইদ ইমন মনোনীত হয়েছেন।

নতুন কমিটির সভাপতি মো. আখিরুজ্জামান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‍‍‌“সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় আমি সম্মানিত বোধ করছি। দিনাজপুর জেলার (নবাবগঞ্জ,বিরামপুর,ঘোড়াঘাট ও হাকিমপুর) উপজেলা হতে হাবিপ্রবিতে আগত শিক্ষার্থীদের অধিকার, ঐক্য ও কল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন D6। শিক্ষা, সচেতনতা ও সামাজিক কার্যক্রমে একসাথে এগিয়ে চলাই আমাদের অঙ্গীকার।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “আমরা সকলে একসাথে শিক্ষার সুযোগ বৃদ্ধি, সমস্যা সমাধান এবং দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে কাজ করব। আমাদের লক্ষ্য একটি গতিশীল ও ফলপ্রসূ কমিটি গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা সুরক্ষিত এবং সমৃদ্ধ হবে।”

সাধারণ সম্পাদক আর এ রিজভী বলেন, “D6 কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। শিক্ষার্থীদের সমস্যা সমাধান, আবাসন ও একাডেমিক সহায়তায় আমরা সবসময় পাশে থাকবো। সকলের সহযোগিতায় আমরা একটি কার্যকর ও গতিশীল কমিটি হিসেবে কাজ করতে চাই।”

ঢাকা/সাকিব/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়