ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:১১, ২০ ফেব্রুয়ারি ২০২৬
সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “সারা দেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আর লক্ষ্মীপুরে তো নেইই।”

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সার্কিট হাউসে সারা দেশে সড়কে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, “লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূরীকরণে ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খান পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। আমরা যদি এই প্রকল্পটি হাতে নিতে পারি, লক্ষ্মীপুরে যে জলাবদ্ধতা-ব্যাধি দীর্ঘদিনের মানুষের যেই কষ্টের জায়গা; সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হবো।”

তিনি বলেন, “পরিকল্পনা অনুযায়ী প্রকল্প গ্রহণ করার ইচ্ছে রয়েছে, আমরা সেই দিকেই নজর দিচ্ছি। মেঘনা নদী ও রহমতখালী খাল পাড়ে ভাঙন রয়েছে, পিজিভিলিটি স্টাডির মাধ্যমে তা সমাধান করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।”

মন্ত্রী আরো বলেন, “দেশব্যাপী খাল খনন করা হবে। ১৮০ দিনের কর্মসূচি মধ্যে সর্বোচ্চ সেটা করা হবে। খুব শিগগিরই খাল খনন কর্মসূচি শুরু হবে। সেটার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে।”

তিন দিনের সফরে এ্যানি চৌধুরী বৃহস্পতিবার রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে এসেছেন। আজ সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। এর আগে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

ঢাকা/লিটন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়