ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে তিন দিনের সফরে সিইসি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ২০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬
কক্সবাজারে তিন দিনের সফরে সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তিন দিনের ব্যক্তিগত সফরে কক্সবাজারে গেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

আরো পড়ুন:

বিমানবন্দর থেকে গাড়িযোগে কক্সবাজার সার্কিট হাউজে যান প্রধান নির্বাচন কমিশনার। সেখানে তার রাত্রিযাপনের কথা রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার নিজ জন্মস্থান কুতুবদিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকেলে কুতুবদিয়া থেকে কক্সবাজারে ফিরে আসবেন এবং রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানিয়েছেন, তিন দিনের ব্যক্তিগত সফরে প্রধান নির্বাচন কমিশনার কক্সবাজারে এসেছেন। রবিবার সকালে তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়