ঢাকা     রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৯ ১৪৩২ || ৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সারা দেশে খনন হবে ২০ হাজার কিলোমিটার খাল: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬
সারা দেশে খনন হবে ২০ হাজার কিলোমিটার খাল: তথ্যমন্ত্রী

বরিশালে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার সারাদেশ ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। যা শিগগির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। এ কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, একইসাথে বনায়নের অংশ হিসেবে গাছ রোপন কর্মসূচিও শুরু করা হয়েছে। আগামীতে এই কাজ আরো তরান্বিত করা হবে।

তথ্যমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে, তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে সুফল ঘটেছিল তা আজ প্রমাণিত  সত্য। পরবর্তীতে খালগুলো মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে তাও প্রমাণিত হয়েছে। ফলে সেই ধারাবাহিকতায় তারেক রহমান নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জহির উদ্দিন স্বপন আরো বলেন, আমরা কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করবো না। আমরা জনগণের সরকার গঠন করবো।

ঢাকা/পলাশ/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়