ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
শরীয়তপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অবিস্ফোরিত ককটেল।

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাকধ বাজারে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, রাতে চাকধ বাজারে স্থানীয় একটি বিএনপির কার্যালয়ের সামনের সড়কে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এ সময় সেখানে অবিস্ফোরিত আরেকটি ককটেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কে বা কারা এ ঘটনায় জড়িত সে সম্পর্কে কেউ কিছু জানাতে পারেননি।

শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান বলেন, “চাকধ বাজারে স্থানীয় বিএনপির একটি কার্যালয়ের সামনে হাতবোমা নিক্ষেপের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। শরীয়তপুর-২ আসনে বিএনপির প্রার্থীর বিপুল বিজয়ের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী চক্র এ ধরনের নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।”

নড়িয়া থানার উপ-পরিদর্শক রাজিব বলেন, “চাকধ বাজারের বিএনপি কার্যালয়ের সামনে কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আরেকটি ককটেল অবিস্ফোরিত রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।” 

ঢাকা/সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়