দুই কোম্পানির নাম পরিবর্তনে সিএসইর সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি পরিচালনা পর্ষদ তাদের কোম্পানির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুইটি হলো- কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এরই ধারাবাহিকতায় কোম্পানি দুইটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চেয়েছে। উভয় কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনায় নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে সিএসই কর্তৃপক্ষ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ‘কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর পরিবর্তে ‘কাশেম ইন্ডাস্ট্রিজ পিএলসি’ এবং ‘মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর এর পরিবর্তে ‘মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে সিএসই।
২২ ফেব্রুয়ারি থেকে কোম্পানি দুইটির নতুন নাম কার্যকর হয়েছে। নাম সংশোধন ছাড়া উভয় কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
ঢাকা/এনটি/ইভা