ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন

কুষ্টিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
কুষ্টিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

আতাউর রহমান আতা।

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার বিরুদ্ধে কমপক্ষে ১০ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলা করেন। তিনি মামলা দায়েরের তথ্য জানিয়েছেন।   

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালে আতার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে নামে দুদক। তার সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়। তবে নির্ধারিত সময়ে তিনি সম্পদের বিবরণী দাখিল করেননি। 

এজাহার সূত্রে আরো জানা যায়, দুদকের অনুসন্ধানে আতা ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯৪১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। যার কারণে সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলা করেছেন। 

আতাউর রহমান আতা ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার ষোলদাগ উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তিনি কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের চাচাত ভাই। 
 

ঢাকা/কাঞ্চন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়