ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আ.লীগ নেতা তালুকদার মো. ইউনুসের জামিন

বরিশাল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
আ.লীগ নেতা তালুকদার মো. ইউনুসের জামিন

তালুকদার মো. ইউনুস।

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস আদালতে আত্মসমর্পণের পর দুটি মামলায় জামিন পেয়েছেন। 

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করেন। তালুকদের মো. ইউনুস বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। সংসদ সদস্য থাকাকালীন তিনি নিয়মিত মামলা পরিচালনা করতেন।

আরো পড়ুন:

আইনজীবী সূত্র জানায়, গত ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির কারণে তালুকদার মো. ইউনুস আত্মগোপনে চলে যান। ওই সময় তার বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক মামলা করা হয়। 

সোমবার তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

ঢাকা/পলাশ/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়