ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬  
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

আটককৃতদের আরকান আর্মির সদস্য বলে দাবি করেছে পুলিশ।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মির তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- হ্লাচিংথোয়াই (২৪), উয়ইমং মার্মা (২৫), গরাইমং মার্মা (৩০)। 

পুলিশ সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ঘুমধুমের আমতলী সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় তিনজনকে আটক করে বিজিবির টহল দল। পরে আটকৃতদের থানায় সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, “সীমান্ত এলাকা থেকে আটক তিনজনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের কাছ থেকে মিয়ানমারের ১ লাখ ৬৮ হাজার নগদ অর্থ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আরকান আর্মির সদস্য বলে জানিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশ আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়