ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিদায় এই সুন্দর পৃথিবী, তরুণীর স্ট্যাটাস

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
বিদায় এই সুন্দর পৃথিবী, তরুণীর স্ট্যাটাস

রেজিনা সরকার পাখি

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে রেজিনা সরকার পাখি (২১) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে নগরীর লক্ষ্মীপুর কাদের মণ্ডলের মোড়ের একটি বাসায় এ ঘটনা ঘটে।

রেজিনা সরকার পাখি নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে। তিনি রাজশাহীতে ভাড়া বাড়িতে থাকতেন।

আত্মহত্যার আগে রেজিনা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি রেজিনা পাখি। আমারা মারা যাওয়ার জন্য কেউ দায়ী না। আমি আমার ভালোবাসার এই জীবন রেখে কী হবে? আই লাভ ইউ মোহাম্মদ হারুন আনসারী।’

এর আগে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজকে আমার শেষ দিন..। আল্লাহ মাফ করুক... পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।’

মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’

এছাড়া মৃত্যুর আগ মুহূর্তে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে পোস্ট দেন। পরে ফেসবুক লাইভে এসে তিনি আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, পাখির সঙ্গে ভারতীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছিল। ধারণা করা হচ্ছে, সেই জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদে উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/মাহী/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়