ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬  
কিশোরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া পৌর সদরের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দীন স্বপন (১৬) উপজেলার চরতেরটেকীয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে স্থানীয় চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন:

নিহতের চাচা জাকির হোসেন জানান, দুপুরে স্বপন বাড়ি থেকে মোটরসাইকেলে উপজেলার হোসেন্দী এলাকায় তার বাবার জন্য ওষুধ আনতে যাচ্ছিল। পাকুন্দিয়া পৌর সদরের হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন স্বপন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, “দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়