পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। বুধবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই ও সিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন চলাকালে কয়েক দফা সূচকের উত্থান ও পতন হয়েছে। তবে লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৫৪.৮২ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ৪.৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৫.৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৪টি কোম্পানির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত আছে ৭২টির।
এ দিন ডিএসইতে মোট ৫৬৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়ে ছিল ৮২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৯.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫১৭.৪২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৬৮.৯৪ পয়েন্টে, শরিয়াসূচক ০.২৬ পয়েন্ট বেড়ে ৯২৫.২০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩.৬৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১২৭.৫৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৫টি কোম্পানির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত আছে ১৮টির।
এ দিন সিএসইতে ১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবস রবিবার (১৫ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে।
ঢাকা/এনটি/বকুল