ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে ‘চোর সন্দেহে’ গণপিটুনিতে নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ৪ মার্চ ২০২৬   আপডেট: ১৪:৩৭, ৪ মার্চ ২০২৬
মুন্সীগঞ্জে ‘চোর সন্দেহে’ গণপিটুনিতে নিহত ২

হাসপাতালে প্রিয়জনের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ‘চোর সন্দেহে’ এলাকাবাসীর গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) মধ্যরাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় ঘটনাটি ঘটে। বুধবার (৪ মার্চ) মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ মো. ফিরোজ কবির এ তথ্য জানান।

আরো পড়ুন:

নিহতরা হলেন- লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)।

পুলিশ ও স্থানীয়য়রা জানান, মঙ্গলবার মধ্যরাতে সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করছিলেন সাগর ও ছানারুল। এ সময় এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ আহতদের উদ্ধার করে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ মো. ফিরোজ কবির জানান, পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়