হিলিতে ২ সেমাই কারখানাকে জরিমানা
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হিলিতে বুধবার সেমাই কারখানায় অভিযান চালান ইউএনও অশোক বিক্রম চাকমা।
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার অপরাধে দিনাজপুরের হিলিতে দুইটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ মার্চ) দুপুরে হিলির ডাঙ্গাপাড়া এলাকার সেমাই কারখানাগুলোতে অভিযান পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, “রমজানে রোজাদাররা ইফতার করতে সেমাই ব্যবহার করেন। তাই কারখানাগুলো মনিটরিং করলাম। স্বাস্থ্য সম্মতভাবে যাতে সেমাই তৈরি করা হয় এ জন্য কারখানাগুলোকে সতর্ক করা হয়েছে।”
তিনি জানান, দুইটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। এ অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
ঢাকা/মোসলেম/মাসুদ