ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইয়াবাসহ আটক দুই ইউটিউবার, কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ৪ মার্চ ২০২৬  
ইয়াবাসহ আটক দুই ইউটিউবার, কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবাসহ আটক দুই ইউটিউবারকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো তিনদিনের কারাগার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার শ্যামলীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরো পড়ুন:

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার নাগরোহা দক্ষিণপাড়ার শাহ আলমের ছেলে তানভীর আহম্মেদ মিঠু (২৮) ও একই এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. আশিক (১৯)।

উল্লাপাড়া থানার এসআই আব্দুল হালিম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ইউটিউবারকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে আশিকের কাছ থেকে তিন পিস ইয়াবা জব্দ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফের ভ্রাম্যমান আদালতে তাদের ১ মাস করে কারাদণ্ড ও ৫০০ করে টাকা জরিমানা অনাদায়ে আরো তিন দিনের কারাদণ্ড দিয়েছেন। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/অদিত্য/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়