ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শুনানি চলাকালে দুই আইনজীবীর ‘মারামারি’

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ৪ মার্চ ২০২৬   আপডেট: ১৭:০৬, ৪ মার্চ ২০২৬
শুনানি চলাকালে দুই আইনজীবীর ‘মারামারি’

পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিচারক রাব্বি ইসলাম রনি আদালতের কার্যক্রম সাময়িক মুলতবি করে এজলাস থেকে বের হয়ে যান।

বুধবার (৪ মার্চ) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

আদালত, আইনজীবী ও বিচারপ্রার্থী সূত্র জানায়, বুধবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমি সংক্রান্ত একটি মামলার শুনানি শুরু হয়। এ সময় আসামিদের স্থায়ী জামিন প্রার্থনা করেন তাদের পক্ষের আইনজীবীরা। বিষয়টি নিয়ে এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে সিনিয়র আইনজীবী হাফিজুর রহমান চুন্নু অপর আইনজীবী নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন।

নাম প্রকাশ না করার শর্তে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক কর্মকর্তা বলেন, “হট্টগোলের পর দুই আইনজীবীর মধ্যে মারামারি হয়েছে। ঘটনার পরপরই ম্যাজিস্ট্রেট স্যার আদালত ও মামলার শুনানি মুলতবি করে বের হয়ে যান। তবে, কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয় এবং আদালতের কার্যক্রমও শুরু হয়।”

কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির উদ্দিন বলেন, “আদলতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনার সমঝোতা হয়েছে। আমরা বসে বিষয়টি সমাধান করে দিয়েছি।”

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়