কেরাণীগঞ্জে অ্যাম্বুলেন্স ও অটোরিকশা সংঘর্ষে আহত ৬
কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার তেগুরিয়া ইউনিয়নের শৈলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে একটি অ্যাম্বুলেন্স শৈলপাড়া সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ৬ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর মধ্যে, কয়েকজনের অবস্থা গুরুতর।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশা সরিয়ে নেয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”
ঢাকা/শিপন/রাজীব