ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে’

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ১৩ মার্চ ২০২৬   আপডেট: ১৯:২৮, ১৩ মার্চ ২০২৬
‘স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, “স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে।”

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “এসব বিতর্কের অবসানে সরকার কাজ করতে চায়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের অহংকার এবং হাজার বছরের অর্জন।”

তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই এই মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করে দায়িত্ব পালনের চেষ্টা করবেন বলে জানান আহমেদ আজম খান।

ঢাকা/সাব্বির/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়