ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ২১ মার্চ ২০২৬   আপডেট: ১০:০৩, ২১ মার্চ ২০২৬
খাগড়াছড়িতে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত

খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুন নবী হক্কানি।

ঈদুল ফিতরের প্রথম জামাতে অংশ নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এমপি আব্দুল ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলার নেতৃবৃন্দ ও হাজারো মুসল্লিরা।

আরো পড়ুন:

ঈদে প্রথম প্রধান জামাতে মুসল্লিদের দল নামে। নামাজ শেষে দেশ ও জাতির জন্য জাতির শান্তির ও কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত প্রার্থনা করা হয়।

এ সময় খাগড়াছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর পাহাড়ে পাহাড়ি-বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি রক্ষার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

নামাজ আদায় শেষে স্বজনরা খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।

ঢাকা/রূপায়ন/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়