ঢাকা     শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৪ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ২৭ মার্চ ২০২৬  
কক্সবাজারে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন

সারা দেশের মতোই কক্সবাজারে জ্বালানি তেলের সংকট চলছে। ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। শহর ও শহরের বাইরের পাম্পগুলোতে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন চালকরা। 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শহরের ক্যাপ্টেন কক্স, ভোলা বাবু পেট্রোল পাম্পসহ বেশিরভাগ ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। অনেক চালক কয়েক ঘণ্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

কয়েকজন মোটরসাইকেল চালক জানান, প্রয়োজনের তুলনায় কম তেল দেওয়া হচ্ছে। অনেকে লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যাচ্ছেন। 

অন্যদিকে, পাম্প কর্তৃপক্ষের দাবি, তারা নিজেরা কোনো তেল আটকে রাখছেন না। ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, তা গ্রাহকদের মধ্যে দ্রুত বিতরণ করা হচ্ছে। 

তবে, অধিকাংশ পাম্প কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

স্থানীয়রা বলছেন, দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করা না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়