ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে হেলমেট ও বৈধ কাগজ ছাড়া তেল মিলবে না

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৮ মার্চ ২০২৬  
চাঁপাইনবাবগঞ্জে হেলমেট ও বৈধ কাগজ ছাড়া তেল মিলবে না

কানসাট এলাকার মেসার্স সুমন ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করেন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে সরবরাহে বিঘ্ন ঘটায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। পাম্পে তেল সংগ্রহ করতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এরই মধ্যে শিবগঞ্জ উপজেলায় চালকদের হেলমেট ও বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন নজরদারি করছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার কানসাট এলাকার মেসার্স সুমন ফিলিং স্টেশনে এ বিষয়ে তদারকি করতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।

আরো পড়ুন:

অভিযান চলাকালে পুলিশ সদস্যদের সহযোগিতায় পাম্পে আসা প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, চালকের লাইসেন্স এবং সঙ্গে হেলমেট আছে কি-না, তা যাচাই করা হয়। যাদের কাছে প্রয়োজনীয় এ সব সরঞ্জাম বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, তাদের তেল সরবরাহ করা হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় পাম্পে এই নিয়ম কার্যকর করা হয়েছে। সকল পাম্প মালিককে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং এটি নিয়মিত তদারকি করা হবে। 
 

ঢাকা/শিয়াম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়