ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে ৩৫ শিশু হাসপাতালে

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ৩০ মার্চ ২০২৬   আপডেট: ২০:৩৬, ৩০ মার্চ ২০২৬
কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে ৩৫ শিশু হাসপাতালে

কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে ৩৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৩০ এবং কক্সবাজার জেনারেল হাসপাতালে ভর্তি ৫ শিশু।

সোমবার (৩০ মার্চ) রাতে কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শহিদুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। সম্প্রতি কক্সবাজারে হামের প্রাদুর্ভাব তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। হামে আক্রান্ত শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া ছাড়াও ডায়রিয়া, নিউমোনিয়া, চোখের সংক্রমণ এবং শরীরে ঘা হওয়ার মতো জটিলতা দেখা দিচ্ছে।”

ডা. শহিদুল বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনায়, হামে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। আলাদা সরঞ্জাম ব্যবহার করে তাদের বাড়তি নজরদারির মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান তিনি জানিয়ে বলেন, “হাম হলে শিশুকে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে।”

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়