ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর কারাগারে
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
বগুড়ার শেরপুরে ভাবিকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সোমবার (৩০ মার্চ) ভুক্তভোগী নারী বাদী হয়ে শেরপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত ওই নারীর মামাতো দেবর।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর স্বামী বিদেশে যাওয়ার আগে অভিযুক্তের কাছ থেকে কিছু টাকা ধার নেন। সেই টাকা আদায়ে প্রায়ই ওই নারীর বাড়িতে যেতেন তিনি।
গত ২৪ মার্চ টাকা আদায়ে ভুক্তভোগীর বাড়িতে যান অভিযুক্ত দেবর। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ভাবিকে ধর্ষণ করেন তিনি।
শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, “মামলার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
ঢাকা/এনাম/রাজীব
‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ বিল আকারে পাসের বিষয়ে ঐকমত্য: স্বরাষ্ট্রমন্ত্রী