ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদে জামায়াত এমপির প্রশ্ন

আর কত মৃত্যু হলে মন্ত্রীর কাছে ঈদযাত্রা অস্বস্তিকর মনে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ৩০ মার্চ ২০২৬   আপডেট: ২১:৩২, ৩০ মার্চ ২০২৬
আর কত মৃত্যু হলে মন্ত্রীর কাছে ঈদযাত্রা অস্বস্তিকর মনে হবে

ফাইল ফটো

ঈদযাত্রা নিয়ে সরকারের ‘স্বস্তি’ প্রকাশের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম মিলন। তিনি বলেছেন, “আর কত মানুষের প্রাণহানি হলে সড়ক পরিবহনমন্ত্রীর কাছে এই যাত্রা অস্বস্তিকর মনে হবে?”

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।

সাইফুল আলম মিলন বলেন, “সরকার বলছে, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন।” 

বিভিন্ন সংস্থার দেওয়া তথ্য উল্লেখ করে তিনি বলেন, “ঈদযাত্রায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এত মৃত্যুর পরও কীভাবে একে স্বস্তির বলা হয়, সেটিই প্রশ্ন।”

সম্প্রতি দৌলতদিয়া ঘাট থেকে নদীতে পড়ে বাসডুবির প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করেন সাইফুল আলম মিলন। নিহতদের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের পরিমাণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “মানুষের জীবনের মূল্য কি এতই কম?” আহতদের জন্য দেওয়া আর্থিক সহায়তার অপ্রতুলতাও তুলে ধরেন তিনি।

ওয়েস্ট মিনিস্টার ধাঁচের সংসদীয় ব্যবস্থায় এমন ঘটনার পর দায় স্বীকার করে পদত্যাগের নজির রয়েছে, সে প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য সড়ক পরিবহনমন্ত্রীর পদত্যাগের বিষয়ে অবস্থান জানতে চান এবং বিষয়টি জনসম্মুখে স্পষ্ট করার আহ্বান জানান।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়