ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টেকনাফে মধ্যরাতের আগুনে পুড়ল ১৫ ঘর ও ২ মন্দির

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২২ এপ্রিল ২০২৬  
টেকনাফে মধ্যরাতের আগুনে পুড়ল ১৫ ঘর ও ২ মন্দির

আগুনে জ্বলতে থাকা একটি ঘর।

কক্সবাজারের টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি ঘর ও দুটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাথ মোড়াপাড়া এলাকায় আগুন লাগে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য জানান, রাত ১২টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং রাত ২টা ১০মিনিটে আগুন নিভে যায়। 

আরো পড়ুন:

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে জেলে পাড়ার বিভিন্ন আয়তনের ১৫টি কাঁচা ঘর ও দুটি ছোট মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়