ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারাগার থেকে মুক্তি পেলেন সেই যুব মহিলা লীগের কর্মী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২২ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৪১, ২২ এপ্রিল ২০২৬
কারাগার থেকে মুক্তি পেলেন সেই যুব মহিলা লীগের কর্মী

সন্তানকে কোলে নিয়ে কাশিমপুর কারগার থেকে বের হন শিল্পী বেগম।

তেজগাঁও থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ কর্মী শিল্পী বেগম জামিন পেয়েছেন। বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার মুক্তি পান তিনি। এসময় তার সঙ্গে ছিল দেড় মাস বয়সী সন্তান।

তার মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে জেলার শিরিন আক্তার। 

আরো পড়ুন:

এর আগে, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন।

এদিকে, শিল্পী বেগমকে নিয়ে যেতে পরিবারের সদস্য ও সহকর্মীরা সকাল থেকেই কারাগার ফটকে অপেক্ষা করেন। 

তেজগাঁও এলাকার শ্রমিক লীগ কর্মী আলমগীর হোসেন বলেন, “শিল্পী বেগম আমাদের এলাকার বড় বোন। একসঙ্গে রাজনীতি করেছি। তার সঙ্গে যে অন্যায় হয়েছিল, তা মিডিয়ায় প্রচারের কারণে আদালত মানবিক দিক বিবেচনায় জামিন দেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।” 

কারা ফটকে শিল্পী বেগম বলেন, “আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি, কিন্তু কোন পদপদবী নেই৷ আমাকে মুক্তি দেওয়া হয়েছে এজন্য আমি আইনের প্রতি ও আলাদতের প্রতি কৃতজ্ঞ।” 

গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার রাতে শিল্পী বেগম তার দেড় মাস বয়সী কন্যা সন্তান কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়