ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২০ এপ্রিল ২০২৬  
ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু 

আগুন নেভানোর পর ঘরের মেঝে থেকে দম্পতির লাশ উদ্ধার করা হয়

দিনাজপুর শহরে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।  

রবিবার (১৯ এপ্রিল) মধ্য রাতে শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকার একটি বাসায় আগুন লাগে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে তাদের দগ্ধ লাশ উদ্ধার করে। 

আরো পড়ুন:

নিহতরা হলেন, তপন রায় (৫০) ও তার স্ত্রী লতা রানী (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১টার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। আগুন নেভানোর পর ঘরের মেঝে থেকে দম্পতির লাশ উদ্ধার করা হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা/মোসলেম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়