ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তিতাস গ্যাসের প্রেফারেন্স শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২০ এপ্রিল ২০২৬  
তিতাস গ্যাসের প্রেফারেন্স শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

সোমবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মত, অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশনের অনুকূলে ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি অপরিশোধযোগ্য, নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ও ইস্যু মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে সরকার থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত ২৮২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৬৯০ টাকা ইক্যুইটি হিসেবে গ্রহণ করেছে কোম্পানিটি।

এদিকে, কোম্পানিটির ২০২৫ সালের ২৪ ডিসেম্বর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ইরিডিমঅ্যাবল ও নন কিউমুলেটিভ বৈশিষ্টের প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররা। পরবর্তীতে বিষয়টি অনুমোদনের জন্য বিএসইসিতে পাঠানো হলে কমিশন গত ১৫ এপ্রিল উক্ত প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে সম্মতি প্রদান করে।

বাজার সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের মাধ্যমে কোম্পানিটির মূলধন কাঠামো আরো শক্তিশালী হবে এবং সরকারি বিনিয়োগের হিসাবকে প্রাতিষ্ঠানিকভাবে সমন্বয় করা সম্ভব হবে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়