ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উত্তরাধিকার সূত্রে অনেক সমস্যা পেয়েছি: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ২৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:০৫, ২৪ এপ্রিল ২০২৬
উত্তরাধিকার সূত্রে অনেক সমস্যা পেয়েছি: বাণিজ্যমন্ত্রী

সিলেটের মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।

শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেছেন, “সরকারের বয়স মাত্র দুই মাস, কিন্তু উত্তরাধিকার সূত্রে অনেক অব্যবস্থাপনা ও অরাজকতা পেয়েছি, এখন তা মোকাবিলা করতে হচ্ছে।”

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

খন্দকার আবদুল মুক্তাদীর জানান, দেশে বিদ্যুৎ উৎপাদন এখনো মূলত গ্যাসনির্ভর। দেশীয় উৎপাদন মাত্র ১৭ মিলিয়ন ঘনফুট, বাকি ৯ মিলিয়ন ঘনফুট বাইরে থেকে আমদানি করতে হয়। অর্থের সংস্থান থাকলেও নানা জটিলতায় চাহিদামতো গ্যাস আনা সম্ভব হচ্ছে না। এ কারণেই লোডশেডিং বাড়ছে বলে জানান তিনি।

সমাধানের পথ বাতলে দিয়ে তিনি বলেন, “এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণে শিগগিরই টেন্ডার ডাকবে জ্বালানি মন্ত্রণালয়। পাশাপাশি বৈশ্বিক সংকটে জ্বালানি খাত যাতে জিম্মি না হয়, সেজন্য অগ্রাধিকার ভিত্তিতে স্টোরেজ নির্মাণেরও পরিকল্পনা রয়েছে সরকারের।”

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-২ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

ঢাকা/রাহাত/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়