ঢাকা     সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৪ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বাস্থ্য কার্ড দেওয়ার প্রক্রিয়া চলমান আছে: পার্বত্যমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:৪৮, ২৭ এপ্রিল ২০২৬
স্বাস্থ্য কার্ড দেওয়ার প্রক্রিয়া চলমান আছে: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণায়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, “আমাদের নির্বাচনি ওয়াদা ছিল—সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সেভাবেই আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তবে, পাহাড়ে শিক্ষা ও স্বাস্থ্যসেবা অনেক পিছিয়ে আছে। এখানে স্বাস্থ্যসেবা উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ চলছে।”

তিনি বলেন, “জনগণের সরকার হিসেবে প্রধানমন্ত্রী ফ্যামিলি ও কৃষি কার্ড চালু করেছেন, স্বাস্থ্য কার্ড দেওয়ার প্রক্রিয়া চলমান আছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। এক্ষেত্রে চিকিৎসকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালে ২৫০ শয্যার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পার্বত্যমন্ত্রী বলেন, “চিকিৎসক ও নার্স আসার পর সেবা কার্যক্রম পুরোদমে শুরু হবে। প্রধানমন্ত্রী পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নসহ সবক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন। নৌপথে সেবা সহজ করতে নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। হাসপাতালের জনবল ও যন্ত্রপাতির সংকট সমাধান করা হবে।”

ঢাকা/শংকর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়