রাজধানীর ১১ ফিলিং স্টেশনে তেল কিনতে ফুয়েল পাস লাগবে
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
রাজধানীর ১১টি ফিলিং স্টেশনে তেল কিনতে হলে ফুয়েল পাস লাগবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে পাস ছাড়া জ্বালানি তেল কেনা যাবে না।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ফিলিং স্টেশনগুলো হলো— করিম অ্যান্ড সন্স, শাপলা চত্বর, ঢাকা; ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী, ঢাকা; মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা; মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা; মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা; মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, ৮০, শহীদ তাজউদ্দিন আহম্মেদ সরণি, তেজগাঁও, ঢাকা; মেসার্স এসপি, ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা; সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও, ঢাকা; মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, সেবা গ্রীন ফিলিং স্টেশন, উত্তরা, ঢাকা; মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, স্যাম এসোসিয়েটস, মিরপুর-০২, ঢাকা; মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, সুমাত্রা ফিলিং স্টেশন, কালশী রোড, মিরপুর, ঢাকা।
এতে আরো জানানো হয়, ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের জন্য ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে। ‘ঘ’ এর আগে রবিবার (২৬ এপ্রিল) ‘ক’, ‘খ’ এবং ‘গ’ সিরিজের গাড়ি রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়।
ঢাকা/নঈমুদ্দীন/বকুল