ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্রিকেটার নাঈমকে মারধর: খুলশী থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১৪ জুন ২০২৬  
ক্রিকেটার নাঈমকে মারধর: খুলশী থানার ওসি প্রত্যাহার

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের অফস্পিনার নাঈম হাসানকে মারধর ও থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক সমালোচনার মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি।

আরো পড়ুন:

শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে সিএমপির জনসংযোগ শাখার সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার দায়িত্ব দেওয়া হয়েছে। 

এর আগে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে ‘অপেশাদার আচরণ’-এর অভিযোগে খুলশী থানার এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম ভুঁইয়া এবং কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে সিএমপি।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানিয়েছেন, তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/রেজাউল/ফিরোজ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়