ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মমেক হাসপাতালে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১৪ জুন ২০২৬   আপডেট: ১০:১০, ১৪ জুন ২০২৬
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে সাম্প্রতিক সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৫১ শিশুর মৃত্যু হয়েছে।

আরো পড়ুন:

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ২৫ শিশু ভর্তি হয়েছে।

রবিবার (১৪) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মারা যাওয়া ছেলে শিশুটির বয়স দুই বছর ছয় মাস। বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। তাকে গত ৪ জুন হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটি হামের পাশাপাশি সেপটিসেমিয়া ও সেপটিক সক হয়েছিল।

এদিকে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম সনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৯৬ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ৫১ শিশুর মৃত্যু হয়েছে। মোট ২ হাজার ৮৭ শিশু চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৪০ শিশু।

ঢাকা/মিলন/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়