ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১৭ জুন ২০২৬   আপডেট: ১৪:২৩, ১৭ জুন ২০২৬
কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর

ভাঙচুর করা এক কিশোরের বাড়ি।

গাইবান্ধায় পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে কিশোর রাহাতকে (১৫) পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

আরো পড়ুন:

বুধবার (১৭ জুন) সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামে অভিযুক্তদের বাড়িতে হামলা চালান নিহতের পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসী। 

আরো পড়ুন: কিশোরকে হত্যার অভিযোগ ২ কিশোরের বিরুদ্ধে 

স্থানীয় সূত্র জানায়, আজ সকালে নিহত কিশোর রাহাতের পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসী বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির ভেতরে ভাঙচুর করেন এবং বিভিন্ন জিনিসপত্র পানিতে ফেলে দেন। পরে আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে, স্থানীয়দের চেষ্টায় তারা ব্যর্থ হন।

নিহত রাহাত হরিণসিংহা গ্রামের মকবুল হোসেনের ছেলে। পলাতক অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ছেলে ও রিফাত সাইদুল মিয়ার ছেলে। 

গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) সুমঙ্গল কুমার দাস বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দিঘির মোড় এলাকার একটি বড় পুকুরে গোসল করতে যান সাকিব (১৫), রিফাত (১৫) ও রাহাত (১৫)। এ সময় তাদের মধ্যে কোনো বিষয়ে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে সাকিব ও রিফাত দুইজনে মিলে রাহাতকে পানিতে চুবান। পরে অভিযুক্ত দুই কিশোর পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা রাহাতকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান, সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়