ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নে জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠক দাবি

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ২৪ আগস্ট ২০২৫   আপডেট: ২১:২৪, ২৪ আগস্ট ২০২৫
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নে জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠক দাবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নের দাবিতে ২৭তম দিনের মতো শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রয়েছে। তবে কম্বাইন্ড ডিগ্রির দাবি আদায় হওয়া মাত্রই ক্লাসে ফিরতে চান তারা।

আগামী বুধবার (২৭ আগস্ট) জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠক আহ্বানের দাবিতে রবিবার (২৪ আগস্ট) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

আরো পড়ুন:

বিকেল ৪টার দিকে পশুপালন অনুষদের ফটক থেকে দুই অনুষদের শিক্ষার্থীরা মিছিল নিয়ে আমতলায় জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানান, তাদের যৌক্তিক দাবি আদায় হওয়া মাত্রই তারা অনুষদীয় ফটকগুলোর তালা খুলে দেবেন এবং ক্লাসে ফিরে যাবে। এজন্য আগামী বুধবারের মধ্যেই জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠক আহ্বানের জন্য তারা প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানান। 

প্রশাসনের প্রতি আস্থা ব্যক্ত করে তারা জানান, তারা অত্যন্ত সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে তাদের আন্দোলন পরিচালনা করছে। প্রশাসন এ বিষয়টিকে বিবেচনায় নিয়ে অতিদ্রুত একাডেমিক কাউন্সিল গঠনের মাধ্যমে এর একটি যৌক্তিক সমাধানের দিকে এগিয়ে যাবে।

ঢাকা/লিখন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়