ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রথমধাপে ভর্তি শেষে জাবিতে অধিকাংশ আসন ফাঁকা

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬  
প্রথমধাপে ভর্তি শেষে জাবিতে অধিকাংশ আসন ফাঁকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি কার্যক্রমের প্রথমধাপ শেষ হলেও অর্ধেকের বেশি আসন এখনো ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ৮৪২টি আসনের মধ্যে ১ হাজার ১০৯টি আসন এখনো পূরণ হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম মেধাতালিকা থেকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শূন্য থাকা আসনগুলো পূরণের জন্য বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।

আরো পড়ুন:

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর মোট আসনের প্রায় ৬০ শতাংশ প্রথম ধাপে পূরণ হয়নি। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সবচেয়ে বেশি আসন খালি রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, “বর্তমানে দেশের কয়েকটি বড় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ও পরীক্ষা একই সময়ে চলায় অনেক শিক্ষার্থী কোথায় ভর্তি হবেন তা নিয়ে দ্বিধায় পড়ছেন। একাধিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ায় অনেকে প্রথম ধাপে ভর্তি সম্পন্ন করেননি। এ কারণেই তুলনামূলকভাবে বেশি আসন ফাঁকা রয়েছে।”

তিনি জানান, দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যেই শূন্য আসনগুলো পূরণ করা হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাকা/আহসান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়