ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৯ মাস পর প্রাণ ফিরে পেলো নোবিপ্রবির আবাসিক হল

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ৩১ অক্টোবর ২০২১  
১৯ মাস পর প্রাণ ফিরে পেলো নোবিপ্রবির আবাসিক হল

করোনাকালীন দীর্ঘ ১৯ মাসের বন্ধ শেষে আজ রোববার (৩১ অক্টোবর) থেকে হলে ফিরতে শুরু করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক শিক্ষার্থীরা।

তাদের পদচারণায় আবার প্রাণ ফিরে পেতে শুরু করেছে হলগুলো। সকাল ১০টার পর থেকে স্বাস্থ্যবিধি মেনে হলগুলোতে শিক্ষার্থীদের প্রবেশ করানো হয়। এসময় হলে থাকার বৈধ কাগজপত্র এবং এক ডোজ টিকা নেওয়ার সনদ দেখিয়ে হলে উঠেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র (আব্দুল মালেক উকিল হল) ও দুটি ছাত্রী হলের (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বিবি খাদিজা হল) আবাসিক শিক্ষার্থীরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হলে প্রবেশ করেন। 

শিক্ষার্থীদের মাস্ক ও ফুল দিয়ে বরণ করে নেয় হল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম আবাসিক হলগুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকি, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মাজনুর রহমান, আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মেহেদী হাসান রুবেল, বঙ্গমাতা হলের প্রভোস্ট শাহীন কাদির ভূঁইয়াসহ ইন্সটিটিউটের পরিচালক, ফ্যাকাল্টির ডিন, কর্মকর্তারা।

সরেজমিনে দেখা যায়, সৌন্দর্যবর্ধনে হলগুলোতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে হল কর্তৃপক্ষ। এছাড়াও হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ক্যাণ্টিনে মানসম্মত খাবার পরিবেশন, শিক্ষার্থীদের জন্য রিডিং রুম, খেলাধুলার ব্যবস্থাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

হল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হলে উঠতে পারবেন শিক্ষার্থীরা। প্রবেশের সময় শিক্ষার্থীদের হলের বৈধ কাগজপত্র এবং এক ডোজ টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। কোনো অনাবাসিক শিক্ষার্থী হলে উঠতে পারবে না বলে জানিয়েছেন প্রভোস্টরা। এছাড়াও হলে থাকাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। 

ফাহিম/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়