ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুবিতে স্নাতকে ভর্তির আবেদনে সময় বৃদ্ধি

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ৩০ নভেম্বর ২০২১  
কুবিতে স্নাতকে ভর্তির আবেদনে সময় বৃদ্ধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। কারিগরি সমস্যা একদিন থাকায় ৫ দিন সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘সার্ভার সমস্যা থাকার কারণে অনেক শিক্ষার্থীই আবেদন করতে পারেনি। তাদের বিষয় বিবেচনা করেই আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি।’

জানা যায়, সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গত ২৮ নভেম্বর থেকে আবেদন করতে পারছেন না ভর্তিচ্ছুরা। কারিগরি সমস্যা নিরসনে গত ২৯ নভেম্বর ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সঙ্গে এক জরুরি সভা করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সভায় দ্রুত সময়ে কারিগরি ত্রুটি সমাধানের নির্দেশ দেন উপাচার্য। এরপর জরুরি ভিত্তিতে পুরনো সার্ভার পরিবর্তন করার ফলে একদিন বন্ধ থাকে আবেদন প্রক্রিয়া। পরবর্তী সময়ে নতুন সার্ভারে ডাটা ইন্ট্রিগেশনের পর সোমবার রাত ৯টায় আবার সচল হয় স্নাতকে ভর্তির আবেদনের ওয়েবসাইট।

শরীফ/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়