ইবির ঐক্যমঞ্চ’র নেতৃত্বে আজাদ-মেহেদী
আজাহারুল ইসলাম, ইবি || রাইজিংবিডি.কম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’র (ঐক্যমঞ্চ) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রোটার্যাক্ট ক্লাবের সভাপতি আখতার হোসেন আজাদ আহ্বায়ক ও আবৃত্তি সংগঠনের সভাপতি নুরুল্লাহ মেহেদী সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
কমিটি গঠনে সদস্য সংগঠনের প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠতার ভিত্তিতে সভাপতি ও সদস্য-সচিব নির্বাচন করা হয়েছে। নবগঠিত কমিটি আগামী ৬ মাস দায়িত্ব পালন করবে।
সোমবার (৩১ জানুয়ারি) মঞ্চের এক প্রেস বার্তায় এতথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি অনি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক, রোটার্যাক্ট ক্লাবের সাধারণ সম্পাদক জামিউল ইকবাল, আবৃত্তি আবৃত্তি'র সাধারণ সম্পাদক হাওয়াতে জান্নাত, তারুণ্যর সভাপতি সাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল করিম, চলচ্চিত্র সংসদের সভাপতি গৌতম শুভ, সাধারণ সম্পাদক শোভন দাস।
লণ্ঠনের সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ক্যাপের সভাপতি মহব্বত ফয়সাল, সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা মেঘ, বুননের সভাপতি রাফিউল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন শাওন, ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ সভাপতি আতিকুর রহমান অনি, সাধারণ সম্পাদক আইনুন নাহার।
এ ছাড়া রক্তিমার সভাপতি সাকিব সারোয়ার, সাধারণ সম্পাদক এইচ এম আরাফাত, দুর্বার বাংলাদেশ'র তাসকিন হাবিব আকাশ, সিওয়াইবি সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, ল' অ্যাওয়ারনেস সভাপতি সারোয়ার জাহান শিশির ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী।
মঞ্চের নব নির্বাচিত আহ্বায়ক আখতার হোসেন আজাদ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠনগুলোর স্বার্থ রক্ষা, সার্বিক বিকাশ সাধন, বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া আদায়ের পাশাপাশি ক্যাম্পাসে সৃজনশীল, মননশীল, মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে কাজ করবে ঐক্যমঞ্চ।
উল্লেখ্য, ক্যাম্পাসে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, পারস্পরিক ভ্রাতৃত্ব বৃদ্ধি, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনকে রাজনীতির প্রভাব মুক্তকরণ, নিজেদের দাবি ও অধিকার আদায়ে নেতৃত্বদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই ‘মঞ্চ’।
/মাহি/
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী