ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

র‌্যাগিং নিয়ে সতর্ক বরিশাল বিশ্ববিদ্যালয় 

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২৮ ফেব্রুয়ারি ২০২২  
র‌্যাগিং নিয়ে সতর্ক বরিশাল বিশ্ববিদ্যালয় 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নবীন বরণ ছিল গতকাল ২৭ ফেব্রুয়ারি। এই উপলক্ষে গতকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী মার্চ মাসে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে। 

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চ, তালতলাসহ ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে নবীন শিক্ষার্থীদের উৎসবমুখর পদচারণা ছিল। 

আরো পড়ুন:

একাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী শাহরিয়ার আলম বলেন, দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার পর আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। সেই পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। কাল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। আমি সেই ক্লাসের একজন শিক্ষার্থী হতে পেরে খুবই আনন্দিত। আশা করি ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নিজেকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

এ দিকে র‌্যাগিং নিয়ে সতর্ক রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুনদের বরণ করে নেওয়ার বিষয়ে বরাবরই বেশ আন্তরিক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বর্তমান শিক্ষার্থীসহ সব নতুন শিক্ষার্থীকে সার্বিক সহযোগিতা করার পরামর্শ দেওয়া হচ্ছে। 

একইসঙ্গে কোনো শিক্ষার্থী কারো দ্বারা কোনো রকম হয়রানি বা র‌্যাগিংয়ের শিকার না হয়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এ সম্পর্কে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মাসুম/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়