ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ 

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ৩১ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:২৭, ৩১ আগস্ট ২০২৪
জবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ নিয়ে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন ভুক্তভোগী। 

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপরদিকে অভিযুক্ত জাহিদ হাসান জনি একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত বুধবার (২৮ আগস্ট) ভুক্তভোগী শিক্ষার্থীকে ছবি তুলে দেওয়ার কথা বলে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে নিয়ে যান অভিযুক্ত জাহিদ হাসান জনি। সেখানে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন এবং যৌন হয়রানি করেন। এক পর্যায়ে ভুক্তভোগীকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন জনি।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, জাহিদ হাসান জনি আমাকে ছবি তোলার কথা বলে। সে আমার জুনিয়র হওয়ায় আমি রাজি হই। সে বলে, অবকাশ ভবনের ছবি ভালো আসে। সেখানে গিয়ে কয়েকটি ছবি তোলার পরই অশালীন কথা বলা শুরু করে। একপর্যায়ে আমার গায়ে হাত দেয়। আমি বারবার সরিয়ে দেওয়ার পরও আমার স্পর্শকাতর স্থানে হাত দেই। আমি এমন অবস্থা দেখে সেখান থেকে চলে আসি । সেও আমার সঙ্গে নিচে আসে এবং আমাকে নিয়ে ছবি এডিট করার কথা বলে শহিদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচতলায় যায়। তখন বিদুৎ চলে যাওয়ায় আমি ফোনের টর্চলাইট অন করি। কিন্তু সে লাইট অনকরতে বাধা দেয় এবং আবারও আমার স্পর্শকাতর স্থানে হাত দেয়। আমি এই যৌন হয়রানির শাস্তি চাই। 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির স্যার আমাকে ডেকেছেন। আমি এর সঠিক বিচারের আশা করছি।

অভিযোগের বিষয়ে জানতে জাহিদ হাসান জনিকে একাধিকবার কল দিয়েও তার ফোন খোলা পাওয়া যায়নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরীকে বারবার কল দিলেও তিনি রিসিভি করেননি।

/লিমন/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়