ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাবিতে বিভিন্ন কর্মসূচি

ঢাবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ৯ মার্চ ২০২৫   আপডেট: ১৫:৪৫, ৯ মার্চ ২০২৫
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাবিতে বিভিন্ন কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রশাসন বিভাগের ধর্ষণবিরোধী কর্মসূচি। ছবি: রাইজিংবিডি

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, মৌন মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচিতে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।

আরো পড়ুন:

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যাদের ধর্ষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা তারাই ধর্ষণ বাড়িয়ে দিচ্ছে। কেননা, তারা যথাযথভাবে কাজ করলে এ দেশে ধর্ষণ আজ এত বৃদ্ধি পেত না।”

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নারীদের ওপর ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, দর্শন বিভাগ, সংস্কৃত বিভাগ, সংগীত বিভাগ, যোগাযোগ বৈকল্য বিভাগ, টেলিভিশন ও ফিল্ম, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগসহ অন্তত ২০টি বিভাগ ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। শিক্ষার্থীদের দাবি, ধর্ষণের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা।

ক্লাস-পরীক্ষা বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় মৌন মিছিল করেন শিক্ষার্থী।

বেলা ১১টার দিকে লোক প্রশাসন বিভাগ থেকে প্রথম মৌন মিছিল শুরু হয়। পরে স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মিছিল নিয়ে কেন্দ্রীয় পাঠাগারের সামনে সমবেত হতে দেখা যায়।

ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশেও বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা/সৌরভ/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়