ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে ১৪ মার্চ থেকে অনলাইনে ক্লাস

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১১ মার্চ ২০২৫  
ঢাবিতে ১৪ মার্চ থেকে অনলাইনে ক্লাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত ক্লাস আগামী ১৩ মার্চ পর্যন্ত চলবে। এছাড়া আগামী ১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত সব ক্লাস অনলাইনে চলবে।

মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবিতে নিয়মিত ক্লাস আগামী ১৩ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে। আগামী ১৪ মার্চ থেকে ২০ মার্চ ২০২৫ পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। 

গত বৃহস্পতিবার (৬ মার্চ) উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় পবিত্র রমজান মাস উপলক্ষে অনলাইন ক্লাস চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়