ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলেরর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৬ দাবি আগ্রাসনবিরোধীদের

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৭ এপ্রিল ২০২৫  
ইসরায়েলেরর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৬ দাবি আগ্রাসনবিরোধীদের

ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ছয় দফা দাবি জানিয়েছে আগ্রাসনবিরোধী আন্দোলন। 

সোমবার (৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। 

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্য সচিব আলামিন আটিয়া বলেন, “এডলফ হিটলার দ্বারা বিতাড়িত ইহুদিদের নিয়ে ১৯৪৮ মুসলমানদের পবিত্র ভূমিকে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আজ তারা প্যালেস্টাইনের নারী ও শিশুদের উপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়ে ভূমি খালি করে তা দখলে নিয়ে ইসরায়েলকে সম্প্রসারণের অপপ্রয়াস চালাচ্ছে। বাংলাদেশ সচেতন নাগরিক হিসাবে আগ্রাসনবিরোধী আন্দোলন বাংলাদেশ সরকারকে ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে।”

এছাড়া, এ বিষয়ে আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- পাসপোর্টে ইসরায়েল সন্ত্রাসী দেশ আখ্যায়িত করে পুনরায় ইসরায়েল প্রবেশ নিষিদ্ধ চাওয়া; ইসরায়েল ও তাদের মিত্রদের সব পণ্যের উপর ১০০% শুল্ক আরোপ করা; ইসরায়েল ভ্রমণ আছে এমন ব্যক্তিদের বিমানবন্দরে বিশেষ জিজ্ঞাসাবাদের আওতায় আনা।

অন্য দাবিগুলো হলো- মজলুম রাষ্ট্র ফিলিস্তিনের অনুদান পাঠানো সকল পণ্যে শুল্কমুক্ত ঘোষণা করা; এই হত্যাযজ্ঞ বন্ধে বিশ্বনেতাদের নিয়ে ফিলিস্তিনে মহাসমাবেশ করা; ওআইসি, আরব লীগকে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার চিন্তা করার আলোচনা তোলা ও জাতিসংঘে ইসরায়েলের বর্বরোচিত হামলার জন্য তাদের সদস্যপদ বাতিলের দাবি তোলা।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েল খান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাহমুদুল হাসান মারুফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মোহাম্মদ শাকিল, ঢাকা মহানগর প্রতিনিধি হাসিব শিকদার প্রমুখ।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়