ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১ বছর পর খুলে দেওয়া হলো ঢাবির সুইমিং পুল

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ৫ মে ২০২৫  
১ বছর পর খুলে দেওয়া হলো ঢাবির সুইমিং পুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বন্ধ হওয়া সুইমিং পুল ১ বছরেরও বেশি সময় পর ফের খুলে দেওয়া হয়েছে।

সোমবার (৫ মে) সুইমিং পুল খুলে দেওয়ার বিষয়টি রাইজিংবিডি ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া।

আরো পড়ুন:

তিনি বলেন, “আজ সোমবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এটি উদ্বোধন করেন। আজ রাতে শিক্ষকদের জন্য খোলা থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের জন্য সুইমিংপুল খোলা থাকবে।”

গত বছর ২২ এপ্রিল ঢাবির সুইমিংপুলে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী সোয়াদ হক মৃত্যুবরণ করেন। যদিও তার মৃত্যুর কারণ এখনো উদ্ঘাটন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ওই ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে সুইমিংপুল। গত ২২ এপ্রিল এটি সংস্কার এবং পুনরায় চালুর দাবি জানিয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাবি শাখা।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়