ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‎ফাইল ট্র্যাকিং সিস্টেম কার্যক্রমকে আরো গতিশীল করবে: বেরোবি উপাচার্য

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ৩১ জুলাই ২০২৫   আপডেট: ২১:৩৩, ৩১ জুলাই ২০২৫
‎ফাইল ট্র্যাকিং সিস্টেম কার্যক্রমকে আরো গতিশীল করবে: বেরোবি উপাচার্য

বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে প্রশাসনিক স্বচ্ছতা, দক্ষতা এবং দ্রুততার জন্য একটি কার্যকর ফাইল ট্র্যাকিং সিস্টেম অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার লক্ষ্যে এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, “ফাইল ট্র্যাকিং সিস্টেম ব্যবহারে বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে দক্ষ করে তোলার জন্য নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য যে ধরনের উদ্যোগ প্রয়োজন, প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে।”

আরো পড়ুন:

‎ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ।

ফাইল ট্র্যাকিং সিস্টেম ব্যবহারের কৌশল ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক এবং আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন।

বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ ও ড. মো. আব্দুর রকিব ছাড়াও কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়