ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

একটি গোষ্ঠী মুক্ত মত প্রকাশের বিপরীতে গিয়ে ঘৃণা ছড়াচ্ছে: শিপন

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ৬ সেপ্টেম্বর ২০২৫  
একটি গোষ্ঠী মুক্ত মত প্রকাশের বিপরীতে গিয়ে ঘৃণা ছড়াচ্ছে: শিপন

একটি গোষ্ঠী মুক্ত মত প্রকাশের বিপরীতে গিয়ে ঘৃণা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

তিনি বলেছেন, “তারা সাইবার অ্যাটাক করছে। ঢাবির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ নিয়ে বিভিন্ন গ্রুপে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।”

আরো পড়ুন:

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগপত্র দায়ের শেষে এক সংবাদ বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, “আপনারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। অতিদ্রুত এগুলো বন্ধ করা প্রয়োজন। না হলে নির্বাচনের ভারসাম্য নষ্ট হবে।”

ছাত্রদল সমর্থিত সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী তানভীর হাদি আল মায়েদ বলেন, “মাঠের রাজনীতিতে না পেরে অনেকে অনলাইন প্র্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা মনে করি, এ বিষয়টি লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করতে পারে। এসব গ্রুপের মডারেটের ক্যাম্পাসের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তারা শিক্ষকদের অসহযোগিতা করছেন।”

ডাকসু নির্বাচন কোনোভাবেই বিঘ্নিত হওয়া যাবে না বলেও মন্তব্য করেন মায়েদ।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়