ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাকসু নির্বাচন

জান্নাতুলের মৃত্যুর জন্য প্রশাসনের অব্যবস্থাপনাই দায়ী: রিটার্নিং কর্মকর্তা

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৯:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২৫
জান্নাতুলের মৃত্যুর জন্য প্রশাসনের অব্যবস্থাপনাই দায়ী: রিটার্নিং কর্মকর্তা

জাকসু নির্বাচনে ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। তার মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনাই দায়ী বলে জানিয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক সুলতানা আক্তার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি গতকাল জাকসু নির্ব্চনে নওয়াব ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি অভিযোগ দিয়ে বলেন, “গতকাল সারা দিন আবাসিক হলে ভোট নেওয়া হয়েছে। তাহলে আবাসিক হলে ভোট কাউন্ট কেন করা হলো না। করলে গতকাল রাতের মধ্যেই রেজাল্ট দেওয়া যেত। ২১টি হলে ভোট কাউন্ট নিয়ে সিনেট ভবনে যে ভিড় হয়েছে সেটি এড়ানো যেত। ভোট কাউন্টের বিষয়ে আমাদের নির্দেশনা না থাকায়, আমাদের অনেকেই ভোট কাস্ট করে সিনেট ভবনে রাতে ছিলাম। পরে আমি অসুস্থ বোধ করায় বাসায় চলে আসি।”

তিনি আরো বলেন, “যে অমানুষিক পরিশ্রম আমরা করেছি তার প্রতিদান হলো আমার সহকর্মীর মৃত্যু।জান্নাতুল ফেরদৌস হয়তো রাতে স্ট্রেস নিয়ে ঘুমাতে পারেনি। ওনাকে সকালে সিনেট ভবনে যাওয়ার জন্য ফোন করা হয়। ফোন ধরতে পারেনি দেখে গার্ড পাঠিয়ে বাসায় নক করে ওকে সিনেট ভবনে আনা হয়। তাড়াহুড়ো করে আসতে গিয়ে সিনেট ভবনে ঢুকতে গিয়ে দরজার ধাক্কা খেয়ে পড়ে যায়। গতকাল রাতেই যদি ভোট কাউন্টিং শেষ হয়ে রেজাল্ট হতো তাহলে আজকে সকালে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না।”

ম্যানুয়ালি ভোট গণনার পিছনে অভিযোগ এনে তিনি বলেন, “ভোট গণনার কাজ মেশিনের মাধ্যমে না করে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে কার স্বার্থে এবং কেন ম্যানুয়ালি শুরু করা হলো। আরো সহকর্মী যে অসুস্থ হবে না তার গ্যারান্টি কে দেবে? হলে ভোট কাস্ট করা হল কিন্তু গণনা সিনেট ভবনে কেন? ২১টি হলে ভোট কাউন্ট হলে প্রতিটি হলে ১টি করে টেবিল থাকলেও ২১টি টেবিলে একসাথে কাউন্ট হতো। জান্নাতুল ফেরদৌসের এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অব্যবস্থাপনাই দায়ী।”

ঢাকা/আহসান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়